ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে শেষ হলো ‘জিয়া ভলিবল টুর্নামেন্ট’

· Prothom Alo

ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে (টিডিএস) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত এক সপ্তাহব্যাপী ‘জিয়া ভলিবল টুর্নামেন্ট’ শেষ হয়েছে। আজ সোমবার বিকেলে ঢাকা জেলা পুলিশ লাইনস মাঠে ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টটির পর্দা নামে।

ফাইনালে পুলিশ সার্জেন্টদের ৩৫তম নবায়ন কোর্সের লাল দল এবং ষষ্ঠ সায়েন্টিফিক ইনভেস্টিগেশন ফর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কোর্সের সবুজ দল মুখোমুখি হয়।

Visit asg-reflektory.pl for more information.

টুর্নামেন্টটি আয়োজন করেন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের প্রধান অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং) মোহাম্মদ আব্দুল হালিম।

তিনি বলেন, টিডিএসে প্রশিক্ষণ নিতে আসা বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে ধারণা ছড়িয়ে দেওয়া এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এ আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে পুলিশ সদস্যরা শারীরিকভাবে আরও সক্রিয় হবেন এবং আধুনিক বাংলাদেশ গঠনে জিয়াউর রহমানের অবদান স্মরণে রাখবেন।

টিডিএসে প্রথমবারের মতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ভলিবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি বিতরণ করা হয়। এ সময় ট্রেনিং শাখার কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Read at source