প্রাইম ব্যাংক নেবে ট্রেইনি অফিসার, ফ্রেশার্সদের আবেদনে উৎসাহ

· Prothom Alo

প্রাইম ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি ব্যাংকটি ‘ট্রেইনি অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। ২ এপ্রিল প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা ৩০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীদের আবেদনে উৎসাহ দিয়েছে ব্যাংকটি।

Visit amunra.qpon for more information.

প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি
পদের নাম: ট্রেইনি অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, পারফরম্যান্স বোনাস, ইনস্যুরেন্স, গ্র্যাচুইটি, উৎসব বোনাস (২টি), বৈশাখী ভাতাসহ অন্য সুবিধা পাবেন প্রার্থী।
প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

আবেদনের যোগ্যতা—

স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে

স্নাতকে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে।

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬;

Read at source