১৫ লুকে আবেদন ছড়াচ্ছেন ইমরান হাশমীর নায়িকা থেকে 'ডিজে' বনে যাওয়া এই অভিনেত্রী

· Prothom Alo

বলিউডের একসময়ের আবেদনময়ী ও সুপারহিট অভিনেত্রী উদিতা গোস্বামীর কথা মনে আছে? যাঁর রূপ আর উপস্থিতি একসময় দর্শককে মুগ্ধ করে রেখেছিল—আজ তিনি কোথায়, সেই প্রশ্ন এখনো অনেকের মনেই উঁকি দেয়। ১৯৮৪ সালের ৯ ফেব্রুয়ারি দেরাদুনে জন্ম নেওয়া উদিতা খুব অল্প বয়সেই গ্ল্যামার–দুনিয়ায় পা রাখেন। মাত্র ১৬ বছর বয়সে র‍্যাম্পে হাঁটা দিয়ে শুরু, এরপর মডেলিংকে পেশা হিসেবে বেছে নিতে দিল্লিতে পাড়ি জমান। খুব দ্রুতই সাফল্য ধরা দেয় তাঁর হাতে। ‘এমটিভি মডেল মিশন ২’-এর বিজয়ী হয়ে নজরে আসেন তিনি।  এরপর নোকিয়া, পেপসি, স্টার মুভিজ, টাইটান ওয়াচের মতো বড় বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করে নিজের জায়গা পোক্ত করে নেন। ২০০৩ সালে জন আব্রাহামের নায়িকা হয়ে ‘পাপ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন উদিতা। প্রথম ছবিতেই তাঁর অভিনয় ও স্ক্রিন প্রেজেন্স দর্শকের মনে দাগ কাটে। তবে ইমরান হাশমির বিপরীতে ‘আকসার’ ছবিই তাঁকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শিখরে। সে সময় ছবির গান—‘আগার তুম মিল যা–ও’ কিংবা ‘লাগি লাগি’ তখন তরুণ প্রজন্মের প্লেলিস্টে ছিল অন্যতম প্রাধান্য। পর্দায় ইমরান-উদিতার রসায়ন এবং তাঁদের সাহসী দৃশ্য নিয়ে সেই সময় কম চর্চা হয়নি। একসময় একের পর এক ছবিতে অভিনয় করে অল্প সময়েই তিনি তৈরি করেছিলেন নিজের আলাদা পরিচিতি। ২০১২ সালে ‘ডায়েরি অব আ বাটারফ্লাই’ ছবিতে শেষবারের মতো পর্দায় দেখা যায় উদিতাকে। হুট করে আবির্ভাব হয়েছিল বলিপাড়ায় আবার হুট করেই উধাও হয়ে যান উদিতা। এরপরই আচমকা বদলে যায় জীবনের মোড়। বলিউডকে বিদায় জানিয়ে পরিচালক মোহিত সুরিকে বিয়ে করেন তিনি। ব্যক্তিজীবনে মন দেন উদিতা—২০১৫ সালে কন্যাসন্তান এবং ২০১৮ সালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। তবে অভিনয় ছেড়ে দিলেও থেমে থাকেননি। বরং নিজের আরেক ভালোবাসাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। আজ তিনি একজন সফল সেলিব্রিটি ডিজে (ডিস্ক জকি)। বহু বছর ধরেই এই কাজের প্রতি আগ্রহ ছিল তাঁর, আর বলিউড ছাড়ার পর সেই নেশাকেই পেশায় রূপ দিয়েছেন। এখন তাঁর ডিজে শোগুলোতে ভিড় জমান হাজারো মানুষ, আর সোশ্যাল মিডিয়ায় সেই ঝলক নিয়মিতই ভাগ করে নেন তিনি। একসময় যিনি বলিউডের পর্দা কাঁপিয়েছেন, আজ তিনি অন্য মঞ্চে সমান আত্মবিশ্বাসে আলো ছড়াচ্ছেন। গ্ল্যামারের সংজ্ঞা বদলেছে, কিন্তু উদিতা গোস্বামীর উপস্থিতি এখনো সমান আকর্ষণীয়। চলুন দেখে আসি তাঁর সাম্প্রতিক লুকগুলো...

Visit somethingsdifferent.biz for more information.

এই লুকে ধরা দিয়েছেন আত্মবিশ্বাসী গ্ল্যামারে। স্টাইলিশ ব্ল্যাক হাই-ওয়েস্টেড শর্টস আর ক্যামিসোলের সঙ্গে যোগ হয়েছে উজ্জ্বল হলুদ রঙের একটি কাটআউট শ্রাগ। এই কনট্রাস্টই লুকটিকে দিয়েছে আলাদা মাত্রা। লুকটি সম্পূর্ণ করতে তিনি বেছে নিয়েছেন ফ্রিঞ্জ ডিটেইলিং ব্ল্যাক বুটস্টাইলিশ নীল ক্রোশেট টপে আবেদন ছড়াচ্ছেন যেন তিনি ছবিতে উদিতাকে দেখা যাচ্ছে একটি ভাইব্রেন্ট বারোক-প্রিন্টের ফিটেড ব্লেজারে। এর সঙ্গে শর্ট হেয়ার লুকে একদম বসলেডি ভাইবে আছেন উদিতা ওয়ান শোল্ডার ড্রেসের অল ব্ল্যাক লুকে ধরা দিয়েছেনলাল ব্লেজার আর তাঁর সিগনেচার কাজল কালো আই লুকে ডিজে উদিতা শুভ্র আবেদন ছড়াচ্ছেন একসময়য়ের এই নায়িকা অফ শোল্ডার সাদা মিনি ড্রেসের সঙ্গে পরেছেন চাংকি চেলসি অ্যাংকেল বুটসাদা-কালো ছবিতেই সবটুকু আবেদন কেড়ে নিচ্ছেন তিনি উদিতা ধরা দিয়েছেন গ্ল্যামারাস ও ট্রেন্ডি লুকে। ব্ল্যাক টপের ওপর পরেছেন সিকুইনের বোম্বার জ্যাকেট। বটমে ডিস্ট্রেসড ব্ল্যাক জিনস পরেছেন। অ্যাকসেসরিজে নজর কাড়ছে তাঁর চোকার আর আই মেকআপ স্টাইলিশ ডিজে উদিতা গোস্বামীসাদা নিটেড টপের সঙ্গে জুটি হয়েছে ডেনিম প্যান্ট। আকর্ষণ কাড়ছে তাঁর হাই হিল জোড়াও অল ব্ল্যাক লুকে ডিজে উদিতা। এখন তাঁর ডিজে শোগুলোতে ভিড় জমান হাজারো মানুষ, আর সোশ্যাল মিডিয়ায় সেই ঝলক নিয়মিতই ভাগ করে নেন তিনি রয়্যাল ব্লু রঙের টিয়ার্ড টপ, স্ট্রাকচার্ড হোয়াইট ব্লেজারের সঙ্গে বটমে মিনিমাল হোয়াইট শর্টস পরেছেন স্টাইলিশ এই তারকা। জুয়েলারি হিসেবে বেছে নিয়েছেন গোল্ড-টোন নেকপিস আর কাফ ব্রেসলেট শাড়ির এথনিক লুকেও আবেদন ছড়ান উদিতা সাদা লেইস টপের সঙ্গে বিশেষ আকর্ষণ কাড়ছে তাঁর রঙিন পুঁতির নেকপিস

Read at source