রিয়াল ৫০ বার ঘুরে দাঁড়িয়েছে, সিটি কি পারবে না—প্রশ্ন গার্দিওলার
· Prothom Alo

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগ ৩-০ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। ফিরতি লেগ আগামীকাল রাতে সিটির ঘর ইতিহাদ স্টেডিয়ামে। ফিরতি লেগ জয়ের সম্ভাবনায় এ কারণেই সম্ভবত সিটিকে এগিয়ে রাখছে অপ্টার সুপারকম্পিউটার। ৫৮.৫ শতাংশ জয়ের সম্ভাবনা তাদের ফিরতি লেগে। কিন্তু কোয়ার্টার ফাইনাল? শেষ ষোলো থেকে শেষ আটের মঞ্চে ওঠাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেখানে অবশ্য সিটিকে বেশ পিছিয়ে রেখেছে অপ্টার সুপারকম্পিউটার—মাত্র ১৩.৪ শতাংশ সম্ভাবনা সিটির কোয়ার্টার ফাইনালে ওঠার।
কারণটা নিশ্চয়ই প্রায় সবারই জানা। গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের মাঠে তিন গোল ব্যবধানের সেই হার। চ্যাম্পিয়নস লিগ নকআউটে প্রথম লেগ ন্যূনতম ৩ গোলে জেতার পর রিয়াল কখনো বাদ পড়েনি। একদম সঠিক হিসাব অনুযায়ী, ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় নকআউট পর্বে প্রথম লেগ ৩৫ বার ন্যূনতম ৩ গোলে জেতার পর প্রতিবারই পরের ধাপে উত্তীর্ণ হয়েছে রিয়াল।
Visit arroznegro.club for more information.
সিটির সম্ভাবনাকে উড়িয়ে দিতে চোখ রাঙাচ্ছে আরও কিছু পরিসংখ্যান। চ্যাম্পিয়নস লিগ নকআউট পর্বে প্রথম লেগে হারের পর গার্দিওলা তাঁর দলকে সর্বশেষ পরের রাউন্ডে তুলতে পেরেছেন ২০১৪-১৫ মৌসুমের কোয়ার্টার ফাইনালে। তখন তিনি বায়ার্ন মিউনিখের কোচ। এর পর থেকে এমন পরিস্থিতিতে পাঁচবারই গার্দিওলার দল বিদায় নিয়েছে এবং তার মধ্যে তিনবারই তিনি ছিলেন সিটির দায়িত্বে।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাহলে সিটির কোনো আশাই নেই?
ম্যানচেস্টারে অবতরণের পর রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পেবার্নাব্যুতে প্রথম লেগ হারের পর কোয়ার্টার ফাইনালে তেমন একটা আশা দেখেননি গার্দিওলা। হারের পর পরের ধাপে ওঠার সম্ভাবনা নিয়ে সিটি কোচের বক্তব্য ছিল, ‘এখন? খুব বেশি না।’ কিন্তু গত শনিবার রাতে প্রিমিয়ার লিগে ওয়েস্ট হামের সঙ্গে ১-১ গোলে ড্র্রয়ের পর থেকে বদলে গেছে গার্দিওলার কথার সুর। স্প্যানিশ এই কোচের কথার সারসংক্ষেপ অনেকটাই এমন—কোনো খেলোয়াড় যদি মনে করে রিয়ালের বিপক্ষে সিটি ঘুরে দাঁড়াতে পারবে না, তাহলে তাঁর এই ম্যাচটা না খেলা উচিত।
সাদামাটা পারফরম্যান্সের পর নেইমার বললেন, ব্রাজিল দলে জায়গা পাওয়া আমার হাতে নেইগার্দিওলার ভাষায়, ‘তারা যদি বিশ্বাস না রাখে, তাহলে সমস্যা। তারা সবাই প্রাপ্তবয়স্ক। ভালো বেতন পায়। চ্যাম্পিয়নস লিগে তারা যদি এই বিশ্বাসটা না রাখে, তাহলে বাড়ি চলে যেতে পারে। আমাদের চেষ্টা করতে হবে। হারানোর আর কী আছে!’
গার্দিওলা এরপর রিয়ালের উদাহরণ টেনে বলেন, ‘মাদ্রিদ কি কখনো ইতিহাসে ঘুরে দাঁড়ায়নি? জানি না ঠিক কতবার। ৫০টি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তারা কি ৩-০ থেকে কখনো ঘুরে দাঁড়ায়নি? অবশ্যই কাজটা কঠিন। কিন্তু মানুষের প্রতি, সমর্থকদের প্রতি এবং আমাদের পেশার প্রতি সম্মান দেখাতে চেষ্টা করতে হবে।’
স্প্যানিশ এই কোচের কাছে ফিরতি লেগ শেষ পর্যন্ত একটি ফুটবল ম্যাচই। আর ফুটবল খেলায় যেকোনো কিছুই হতে পারে বলে বিশ্বাস করেন সর্বকালের অন্যতম সেরা এই কোচ। আজ এই ম্যাচের সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘এটা ফুটবল ম্যাচ। অনেক কিছুই হতে পারে। আমার কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই—স্রেফ চেষ্টা করব।’
সংবাদ সম্মেলনে সিটি সমর্থকদের আশার কথা শুনিয়েছেন গার্দিওলাখেলোয়াড়দের বিশ্রাম দিতে গতকাল অনুশীলন করাননি গার্দিওলা। ছুটি দিয়েছেন, যেন ফুরফুরে মেজাজে খেলোয়াড়েরা ফিরতি লেগে মাঠে নামতে পারেন। এ নিয়ে গার্দিওলার যুক্তি, ‘অনুশীলনে আমাদের অনেক উন্নতি হবে না, আর সময়ও নেই। আমি তাদের ঘরে থাকাটাই পছন্দ করি।’
গার্দিওলা জানিয়েছেন, ম্যাচের আগে তাঁর খেলোয়াড়েরা একটু হালকা গা গরম করে নেবেন। তবে ঘুরে দাঁড়ানোর দায়িত্বটা যে শেষ পর্যন্ত খেলোয়াড়দেরই, সেটাও বলেছেন গার্দিওলা, ‘এটা তো খেলোয়াড়দের নির্ভর করে। বলটা ঠিক জায়গায় দিতে হবে। আমরা প্রথম লেগে চার-পাঁচজন স্ট্রাইকার খেলিয়েও গোল করতে পারিনি।’
ফিরতি লেগে ঘুরে দাঁড়াতে সিটির গোল করার বিকল্প নেই। সে জন্য সবার আগে আর্লিং হলান্ডকে ফর্মে ফিরতে হবে। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১৮ ম্যাচে মাত্র ৪ গোল করেছেন নরওয়ে স্ট্রাইকার।
আর্সেনাল না ম্যান সিটি: পরের পাঁচটা ম্যাচ কোন দলের জন্য বেশি কঠিন