সামগ্রিক আয়ের ওপর নির্ভরশীল ভোগ, সঞ্চয় ও বিনিয়োগ
· Prothom Alo

অর্থনীতি ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৯
Visit asg-reflektory.pl for more information.
১. সামগ্রিক আয়ের ওপর নির্ভরশীল—
i. ভোগ ii. সঞ্চয়
iii. বিনিয়োগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. মোট দেশজ উৎপাদন গণনায় বিবেচনা করা হয়—
i. নির্দিষ্ট সময় ii. দেশের নাগরিক
iii. ভৌগোলিক সীমানা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হবে—
i. অর্থের চাহিদা ও অর্থের জোগান সমান হলে
ii. সঞ্চয় ও বিনিয়োগ সমান হলে
iii. সামগ্রিক চাহিদা ও সামগ্রিক জোগান সমান হলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. তিন খাতবিশিষ্ট অর্থনীতিতে বিবেচিত হয়—
i. ভোগ ব্যয় ii. আমদানি ব্যয়
iii. সরকারি ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. Y = C + I + G + (X-M) = কী হবে?
ক. GDP খ. GNP
গ. NNP ঘ. NDP
৬. NDP = কী?
ক. GDP-CCA খ. GNI-NNP
গ. GNP- CCA ঘ. GNI-CCA
৭. মোট জাতীয় আয় হিসাবের সময় নিচের কোনটি যুক্ত হয় না?
ক. দ্রব্য ও সেবার বাজারমূল্য খ. বিদেশে কর্মরত দেশীয়দের আয়
গ. দেশে কর্মরত বিদেশিদের আয় ঘ. নিট রপ্তানি
৮. প্রবাসী বাংলাদেশিদের আয় নিচের কোনটিতে অন্তর্ভুক্ত হয়?
ক. CCA খ. NDP
গ. GDP ঘ. GNP
৯. কোনটিতে বিদেশিদের আয় অন্তর্ভুক্ত হয়?
ক. GDP খ. GNP
গ. NNP ঘ. NI
১০. CCA–এর পূর্ণরূপ কোনটি?
ক. Capital Consumption Allowance
খ. Cost of Capital in Average
গ. Cost of Captial Assumed
ঘ. Current Cost of Administration
১১. NNP–এর পূর্ণরূপ কোনটি?
ক. New National Product খ. Net National Product
গ. Nominal National Product ঘ. Natural National Product
১২. কোনটি সামগ্রিক ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ?
ক. ব্যক্তিগত ব্যয় খ. সরকারি ব্যয়
গ. সামরিক ব্যয় ঘ. পারিবারিক ব্যয়
১৩. সাধারণত সামগ্রিক ব্যয়ে (AE) সিংহভাগ অংশ নিচের কোন উপাদানের?
ক. ভোগ খ. বিনিয়োগ
গ. সরকারি ব্যয় ঘ. নিট রপ্তানি মূল্য
১৪. ব্যক্তিগত আয় থেকে কর বাদ দিলে কী পাওয়া যায়?
ক. মোট জাতীয় আয় খ. ব্যয়যোগ্য আয়
গ. নিট জাতীয় আয় ঘ. মোট দেশজ আয়
১৫. আয়ের পরিবর্তনে কোন ধরনের বিনিয়োগের পরিবর্তন হয় না?
ক. মোট বিনিয়োগ খ. নিট বিনিয়োগ
গ. স্বয়ম্ভূত বিনিয়োগ ঘ. প্ররোচিত বিনিয়োগ
১৬. স্বল্পকালীন ভোগ অপেক্ষক কোনটি?
ক. S = Y - C খ. Y = C + 1
গ. C = bY ঘ. C = a+ bY
১৭. সঞ্চয় হিসাব করার সূত্র কোনটি?
ক. S = Y + C খ. S = Y – C
গ. S = C -Y ঘ. S = C +Y
১৮. আবদ্ধ অর্থনীতিতে কোনটি অনুপস্থিত?
ক. নিট রপ্তানি (X) খ. সরকারি ব্যয় (G)
গ. ভোগ ব্যয় (C) ঘ. বিনিয়োগ ব্যয় (I)
১৯. একটি উন্মুক্ত অর্থনীতিতে সামগ্রিক আয়ের সমীকরণ কোনটি?
ক. C + I খ. C + I + G
গ. C + I + G + (X-M)
ঘ. C = I + (X-M)
২০. বদ্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
২১. মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত হয়—
i. দেশের অভ্যন্তরে দেশীয়দের আয়
ii. দেশের অভ্যন্তরে বিদেশিদের আয়
iii. বিদেশে অবস্থানরত দেশীয়দের আয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
১. ঘ ২. খ ৩. গ ৪. গ ৫. খ ৬. ক ৭. গ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. খ ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. গ ২১. ক
শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা