এমবিবিএস–বিডিএসে তৃতীয় মাইগ্রেশন, ভর্তির সুযোগ পেলেন ৭০ শিক্ষার্থী

· Prothom Alo

২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিতে তৃতীয় মাইগ্রেশনে ৭০ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। আজ রোববার (৮ মার্চ ২০২৬) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলের ভিত্তিতে বিধি মোতাবেক মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তনের পূরণকৃত অনলাইন মাইগ্রেশন ফরমের প্রাপ্ত তথ্য অনুসারে স্বয়ংক্রিয়ভাবে প্রথম ও দ্বিতীয় দফা মাইগ্রেশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অপেক্ষমাণ তালিকা থেকে স্বয়ংক্রিয় মাইগ্রেশন শেষে শূন্য আসনে ৭০ শিক্ষার্থীকে প্রাথমিকভাবে ভর্তির জন্য মনোনীত করা হলো। এ ক্ষেত্রে মেধা, পছন্দক্রম ও আসন শূন্যতার ভিত্তিতে বিভিন্ন কলেজ নির্ধারণ করা হয়েছে।

Visit sweetbonanza.qpon for more information.

মাইগ্রেশনে সুযোগ পাওয়া শিক্ষার্থীরা ভর্তিকৃত কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে ৯ থেকে ২৫ মার্চের মধ্যে অবশ্যই মাইগ্রেশনের প্রক্রিয়া অর্থাৎ বর্তমান ভর্তিকৃত কলেজ থেকে বদলি বা মাইগ্রেশনকৃত কলেজে ভর্তির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এ সময়ের মধ্যে মাইগ্রেশন পাওয়া শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ থেকে তাঁর ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।

এ ছাড়া অপেক্ষমাণ তালিকা থেকে যেসব শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তাঁদের নির্বাচিত কলেজের অধ্যক্ষের দপ্তরে একই সময়ের (৯ থেকে ২৫ মার্চ) মধ্যে যোগাযোগ করে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি ও মেডিকেল বোর্ড যথাক্রমে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের মূল সনদ যাচাই করবে এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবে। ভর্তির ক্ষেত্রে অধিদপ্তরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।

শিক্ষা উপবৃত্তির নির্দেশিকা প্রকাশ, কোন ক্লাসে কত টাকা পাবে শিক্ষার্থীরা

নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় যে কাগজপত্র প্রয়োজন হবে—

* ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।

* এইচএসসি বা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড।

* এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র।

* এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার পাসের মূল সনদ ও প্রশংসাপত্র।

* স্থানীয় সিটি করপোরেশনের মেয়র বা পৌরসভার মেয়র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিকত্ব সনদ।

* চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।

* পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে চিফ এবং জেলা প্রশাসকের সনদ ও অ–উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদ এবং অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্রপ্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদ।

মাইগ্রেশন পাওয়া শিক্ষার্থীদের তালিকা দেখুন এখানে-শিক্ষাবর্ষে-সরকারি-মেডিকেল-কলেজসমূহে-এমবিবিএস-এবং-বিডিএস-কোর্সে-৩য়-দফা-মাইগ্রেশন-q2llme-69ad0e89c8c2b4fdebc28fc7

ইংলিশ মিডিয়াম স্কুলে ঈদের ছুটি কাল থেকে, বন্ধ সব কোচিং সেন্টার

Read at source