রাবাদা হোপকে ফেরানোয় স্বস্তি দক্ষিণ আফ্রিকার
· Prothom Alo

দুই ছক্কায় শুরু
ওয়েস্ট ইন্ডিজ: ১ ওভারে বিনা উইকেটে ১৭।
ওপেনিংয়ে নেমেছেন শাই হোপ ও ব্রেন্ডন কিং। দুজনেই ডানহাতি। সেজন্য বাঁহাতি স্পিনার কেশব মহারাজকে দিয়ে বোলিংয়ের শুরু করান মার্করাম। কিন্তু এই ওভারে ১৭ রান দিলেন মহারাজ।
Visit cat-cross.com for more information.
দুটি ছক্কা ও একটি চার মারেন হোপ।
হোপ ৪ বলে ১৬ ও কিং ২ বলে ১ রানে অপরাজিত।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ব্রেন্ডন কিং, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, ম্যাথু ফোর্ড, গুড়াকেশ মোতি ও শামার জোসেফ।
ম্যাচ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের অনুশীলনে পেসার শামার জোসেফদক্ষিণ আফ্রিকা একাদশ
এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), রায়ান রিকেলটন, ডেভাল্দ ব্রেভিস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, করবিন বশ, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।
ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার অনুশীলনে পেসার কাগিসো রাবাদাটস
মুদ্রা নিক্ষেপ করলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। জিতলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দুজনের জার্সি নম্বরই ৪!
দক্ষিণ আফ্রিকা একাদশে কোনো পরিবর্তন নেই।
হোপ জানিয়েছেন, টসে জিতলে ওয়েস্ট ইন্ডিজ দলও আগে ফিল্ডিং করত। আকিল হোসেনের জায়গায় দলে ঢুকেছেন রোস্টন চেজ। হোপ জানিয়েছেন, প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টসের সময় দুই দলের অধিনায়কপিচ ও কন্ডিশন
আহমেদাবাদের আবহাওয়া বেশ গরমভাবাপন্ন। এই ম্যাচে ৭ নম্বর পিচে খেলা হবে। লাল মাটির এই উইকেটে বল অতিরিক্ত উঠতে পারে। তবে ব্যাটিং করার জন্য এটা ভালো পিচ। দুই দলেই যেহেতু হার্ড হিটার ব্যাটসম্যানের অভাব নেই তাই বড় স্কোরের ম্যাচ আশাই করা যায়।
অতীত মুখোমুখিতে কে এগিয়ে
টি–টুয়েন্টিতে এর আগে ২৯ বারের মুখোমুখিতে ১৫ বার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৪ বার জিতেছে দক্ষিণ আফ্রিকা। আজ প্রোটিয়াদের হিসাব সমান করার পালা।
তবে টি–টুয়েন্টি বিশ্বকাপে বেশ বড় ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। এই আসরে অতীতে পাঁচবারের মুখোমুখিতে চারবারই জিতেছে প্রোটিয়ারা। ২০১৬ টি–টুয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার ট্রফিও জিতেছিল ক্যারিবিয়ানরা।
স্বাগতম
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি–টুয়েন্টি বিশ্বকাপ সুপার এইটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ।
গ্রুপ ১ থেকে এই ম্যাচটি জিতলে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলবে ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় দল দক্ষিণ আফ্রিকা (৩.৮০০)। প্রোটিয়াদের সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও রান রেটে এগিয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ (৫.৩৫০)। সেমিফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে এই ম্যাচটি জেতা ওয়েস্ট ইন্ডিজের জন্যও খুব গুরুত্বপূর্ণ।