জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, কোন বোর্ডে কতজন বৃত্তি পেল

· Prothom Alo

দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে দুই ক্যাটাগারিতে ৪৬ হাজার ২০০ জন শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে। এর মধ্যে মেধা বৃত্তি পেয়েছে ১৪ হাজার ৭০০ শিক্ষার্থী এবং সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৩১ হাজার ৫০০ জন শিক্ষার্থী।

Visit asg-reflektory.pl for more information.

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) এ ফল প্রকাশ করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশের ঘোষণা দেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ড থেকে সারাদেশে মোট ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এবার শিক্ষার্থীদের মেধাবৃত্তিা ও সাধারণ বৃত্তির জন্য কোটা বরাদ্দ করা হয়েছে। বোর্ড ভিত্তিক এ বৃত্তি বণ্টন করা হয়েছে। উপজেলা পর্যায়ে ট্যালেন্টপুলে ও সাধারণ বৃত্তির জন্য কোটা বরাদ্দ হয়েছে। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হচ্ছে।

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, শিক্ষার্থীরা পাচ্ছে যেভাবে

বোর্ডভিত্তিক বৃত্তির সংখ্যা কত—

১. ঢাকা শিক্ষা বোর্ডে মেধা বৃত্তি পেয়েছে ৩ হাজার ৬২২ এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৭ হাজার ৭৬২ জন।

২. ময়মনসিংহ বোর্ডে মেধা বৃত্তি পেয়েছে ৯৬৭ ও সাধারণ বৃত্তি ২ হাজার ৬৫ জন পেয়েছে।

৩. রাজশাহী শিক্ষা বোর্ডে মেধা বৃত্তি পেয়েছে ১ হাজার ৯১৭ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪ হাজার ১১০ জন শিক্ষার্থী।

৪. কুমিল্লায় শিক্ষা বোর্ড মেধা বৃত্তি পেয়েছে ১ হাজার ৬৭১ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৩ হাজার ৫৮১ জন।

৫. সিলেটে শিক্ষা বোর্ডে ৯৬০ শিক্ষার্থী মেধা বৃত্তি পেয়েছে এবং ২ হাজার ৫৭ জন শিক্ষার্থী পেয়েছে সাধারণ বৃত্তি।

৬. বরিশালে শিক্ষা বোর্ডে ৮৭০ জন শিক্ষার্থী পেয়েছে মেধা বৃত্তি এবং সাধারণ বৃত্তি পেয়েছে ১ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী।

জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলাদেশিদের জন্য ভারতের ৫০০ বৃত্তি, টোয়েফল-আইইএলটিএস বাধ্যতামূলক নয়

৭. যশোর শিক্ষা বোর্ডে সাধারণ বৃত্তি পেয়েছে ১ হাজার ৬৫৬ জন শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৩ হাজার ৫৪৯ জন শিক্ষার্থী।

৮. চট্টগ্রামে সাধারণ বৃত্তি পেয়েছে ১ হাজার ২২৭ জন শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পেয়েছে ২ হাজার ৬৩০ জন শিক্ষার্থী।

৯. দিনাজপুর শিক্ষা বোর্ডে সাধারণ বৃত্তি পেয়েছে ১ হাজার ৮১০ জন শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৩ হাজার ৮৮১ জন শিক্ষার্থী।

১০. বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইবতেদায়ি ৫ম শ্রেণিতে মোট বৃত্তি পেয়েছে ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী। এর মধ্যে মেধা বৃত্তি পেয়েছে ৩ হাজার ৩৫৪ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৭ হাজার ৮২৬ জন। এই শিক্ষা বোর্ডে দাখিল ৮ম শ্রেণিতে মোট বৃত্তি পেয়েছে ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী।এর মধ্যে মেধা বৃত্তি পেয়েছে ৩ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৭ হাজার ৮২৬ শিক্ষার্থী।

১১. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে জেএস ও জেডি (ভোকেশনাল)–তে মোট ২০৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধা বৃত্তি পেয়েছে ৮৯ জন শিক্ষার্থী। আর ১১৯ জন শিক্ষার্থী পেয়েছে সাধারণ বৃত্তি।

শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, আবেদন যেভাবে

শিক্ষার্থীরা দুইভাবে ফলাফল দেখতে পারবে—

১. অনলাইন পদ্ধতি: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dpe.gov.bd) গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ (2026) দিলেই ফল দেখা যাবে।

২. এসএমএস পদ্ধতি: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ (16222) নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে।

২০২৫ সালের ২৮ ডিসেম্বর সারাদেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয়েছে দুপুর ১টায়। পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী। দেশের ৬১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।

শুরুর দিনে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৯ ডিসেম্বর ইংরেজি ও ৩০ ডিসেম্বর গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বরের বিজ্ঞান আর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। সেই স্থগিত পরীক্ষাটি ২০২৬ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে উত্তরপত্র মূল্যায়ন শেষ হয়েছে। এবার ফল প্রকাশের অপেক্ষাও শেষ হচ্ছে আজ।

Read at source