রমজানে চড়া ফলের বাজার
· Prothom Alo
বাজারে সারা বছরই দেশি-বিদেশি নানা ধরনের ফল থাকে। তবে পবিত্র রমজান মাস এলেই ফলের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ইফতারিতে খেজুর, কলা, আপেল, কমলা, আঙুরসহ বিভিন্ন ধরনের ফল থাকে। এ সময় চাহিদা বেশি থাকায় প্রায় সব ধরনের ফলই তুলনামূলক বেশি দামে বিক্রি হয়। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ ও আমদানির খরচের পাশাপাশি মৌসুমি চাহিদার কারণেই দামে এই ঊর্ধ্বগতি দেখা যায়। সিলেট নগরের শাহজালাল উপশহর, ভার্থখলা ও বন্দরবাজার থেকে তোলা ছবি:
Visit chickenroad.qpon for more information.
বাজারে পাওয়া যাচ্ছে স্ট্রবেরি। আকারভেদে সর্বোচ্চ দাম ৬০০ টাকা কেজি ভ্যানে করে পেয়ারা বিক্রি করতে বের হয়েছেন খুচরা বিক্রেতা ফুটপাতে ভ্যানে সাজিয়ে রাখা নানা জাতের ফল। ফল কিনছেন কেউ কেউ বাজারে এসেছে তরমুজ। তবে দাম বেশি। ছোট আকারের প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে ১০০ টাকায় ভ্যানে কমলা সাজিয়ে রাখা হয়েছে। প্রতি কেজি কমলা বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকা ৮০ টাকা কেজি দরে বাজারে এ জাতের বরই বিক্রি হচ্ছে দোকান থেকে ফল কিনছেন এক ব্যক্তি পাকা কলা নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী ঝুড়িতে ফল রেখে ফুটপাতে বসেছেন বিক্রেতারা প্রতি কেজি মাল্টা বিক্রি হচ্ছে ৩০০ টাকায় ট্রাক থেকে আড়তে নামানো হচ্ছে কলা