মুগ্ধতার মোহতায়

· Prothom Alo

আমি যদি পাশে বসি
কাঁধে হাত রাখি
মেঘে ঢাকা আকাশে সোনাঝরা
রোদ্দুর উঁকি দেবে।
পথ ভোলা পাখিরা ফিরে এসে
মুগ্ধতার মোহতায়
চপল ছন্দে নাচবে।
উচ্ছ্বসিত হয়ে উচ্ছ্বলতায়
ভাসবে আর ভাসাবে।
মনোচিত্তে ছেয়ে যাওয়া অন্ধকার
নিস্তব্ধতা কাটিয়ে ঔজ্জ্বল্য ছড়াবে।
নির্ভরতার হাতটি কাঁধে রাখতে দাও
দেখবে—
আমার নিখুঁত মদিরতায়
তোমার শেওলা পড়া আতপ্ত হৃদয়ে
প্রেমময়তা জেগে উঠবে।

Visit biznow.biz for more information.

Read at source