আবু সাঈদের রায়ে সংক্ষুব্ধ আসামিপক্ষ, করবে আপিল
· Prothom Alo

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে সংক্ষুব্ধ আসামিরা। তাঁরা ট্রাইব্যুনালের দেওয়া সাজার বিরুদ্ধে আপিল করবেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ আজ বৃহস্পতিবার এ মামলার রায়ে দুজন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ জনকে রায়ে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
Visit afsport.lat for more information.
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তাঁরা দুজনই গ্রেপ্তার আছেন।
রায় ঘোষণার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আসামিদের আইনজীবী আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, তাঁরা ট্রাইব্যুনালের এই রায়ে সংক্ষুব্ধ। প্রত্যাশা অনুযায়ী, তাঁরা খালাস পাননি। পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর তাঁরা আপিল করবেন।
আজিজুর রহমান আরও বলেন, আবু সাঈদের জব্দ করা গেঞ্জিতে কোনো গুলির চিহ্ন ছিল না বা ছিদ্র ছিল না। তাঁর মরদেহে কোনো ধরনের গর্ত ছিল না। তাঁর মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণিত হয়নি। একই সঙ্গে যে শটগান দিয়ে গুলি ও হত্যার অভিযোগ আনা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে, সেই শটগানের কার্তুজ জব্দ করা হয়নি।