কারখানায় হঠাৎ বিকট শব্দ, দুই শ্রমিকের মৃত্যু
· Prothom Alo

চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ বেড়িবাঁধ এলাকায় একটি কারখানায় দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে অল ট্রেড ইন্টারন্যাশনাল নামে ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে। কারখানাটিতে ইস্পাতের ছাই (ডাস্ট) প্রক্রিয়াকরণ করা হয়।
Visit h-doctor.club for more information.
খবর পেয়ে বেলা দুইটার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কারখানা বন্ধ পায়। তবে ওই কারখানায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
নিহত ওই দুই শ্রমিকের নাম মো. ফারুক ও মো. জহির। ফারুকের বাড়ি নোয়াখালী এলাকায় এবং জহিরের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কারখানাটির ভেতরে ছাদের ঢেউটিন মেরামতের কাজ চলছিল। আজ বেলা সাড়ে ১১টার দিকে কারখানার ভেতরে হঠাৎ বিকট শব্দ হয়। পরে কারখানার ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কারখানাটির ব্যবস্থাপক জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁদের কারখানায় ঠিকাদারের লোকজন কাজ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে ছাদের ওপর থেকে ভারী বস্তু পড়ে ঠিকাদারের দুজন লোক আহত হন। পরে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ অবস্থা তিনি জানাতে পারেননি।
দুর্ঘটনার শিকার এক শ্রমিককে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছেসীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) জাফর আহমেদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে কারখানাটি বন্ধ পেয়েছেন। মালিকপক্ষের কাউকে কারখানা এলাকায় পাননি। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্যরা জানিয়েছেন, ওই কারখানা থেকে দুজন শ্রমিকের লাশ নিয়ে যাওয়া হয়েছে। নিহত দুই শ্রমিকের লাশ চমেক হাসপাতালের মর্গে রয়েছে।