আর্টেমিস আসলে কে ছিলেন
· Prothom Alo

তুমি নিশ্চয়ই খবরটা দেখেছ। এপ্রিলে মানুষকে নিয়ে আবার চাঁদের উদ্দেশে মহাকাশযান পাঠানো হয়েছে। এই মিশনের নাম আর্টেমিস ২। বহু বছর পর মানুষ আবার পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে চাঁদের দিকে রওনা দিয়েছে। এটা এক বিশাল ঘটনা।
Visit sportbet.reviews for more information.
এই যাত্রায় মহাকাশচারীরা চাঁদের খুব কাছে যাবেন, তার চারপাশ ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন। মানে এবারই সরাসরি চাঁদের মাটিতে নামা না হলেও এটা সেই বড় স্বপ্নের দরজা খুলে দিচ্ছে।
আগেও মানুষ চাঁদে গিয়েছিল। তখন সেই কর্মসূচির নাম ছিল অ্যাপোলো প্রোগ্রাম। কিন্তু এবার নাম বদলে গেছে। নতুন নাম ‘আর্টেমিস’। নামটা শুনে তোমার মনে প্রশ্ন জাগতেই পারে, আর্টেমিস আসলে কে ছিলেন?
আর্টেমিস-২ মিশনে চাঁদের এত কাছে গিয়েও কেন অবতরণ করবেন না নভোচারীরাচাঁদের আলোয় এক দেবীর গল্প
অনেক অনেক বছর আগে, যখন বিজ্ঞান এত দূর এগোয়নি, তখন মানুষ আকাশের রহস্য বুঝতে গল্প বানাত। চাঁদের দিকে তাকিয়ে তারা ভাবত, ওখানে একজন দেবী আছেন। তাঁর নাম ছিল Artemis। বাংলায় লিখলে আর্টেমিস।
আর্টেমিস ছিলেন চাঁদের দেবী। রাত নামলে আকাশে যে নরম সাদা আলো ছড়িয়ে পড়ে, সেটাকে মানুষ তাঁরই উপস্থিতি মনে করত। তিনি শুধু চাঁদের দেবীই নন, ছিলেন শিকার আর বন্য প্রকৃতিরও রক্ষাকর্ত্রী। তাঁর বাবা ছিলেন দেবরাজ জিউস (Zeus) আর তাঁর যমজ ভাই অ্যাপোলো (Apollo)—যিনি সূর্যের দেবতা। ভাবো তো, একজন দিনের আলো সামলাচ্ছেন, আরেকজন রাতের।
আর্টেমিসের জীবন ছিল একেবারে আলাদা। তিনি প্রাসাদে থাকতে পছন্দ করতেন না। তাঁর জায়গা ছিল বনজঙ্গল, পাহাড়, নদীর ধারে। হাতে ধনুক-তীর, পাশে তাঁর বাহন ‘হরিণ’। এই ছিল তাঁর পৃথিবী। রাতের নিস্তব্ধতা আর চাঁদের আলো। এই দুটো জিনিস যেন তাঁর সঙ্গী ছিল সব সময়।
চাঁদের উদ্দেশে ২ এপ্রিল ভোরে যাত্রা করেছে আর্টেমিস ২, মিশনের ওরিয়ন ক্যাপসুলে কী থাকছেস্বাধীনতা থেকে মহাকাশ: নামটা ফিরল কেন
আর্টেমিস শুধু দেবী ছিলেন না, তিনি ছিলেন এক ধরনের প্রতীক। তিনি নিজের মতো করে বাঁচতে চাইতেন। ছোটবেলাতেই তিনি তার বাবা জিউসকে বলেছিলেন, তিনি বিয়ে করবেন না, নিজের পথ নিজেই বেছে নেবেন।
এই স্বাধীনতা আর শক্তির জন্যই তিনি আলাদা হয়ে ওঠেন। তিনি কাউকে ভয় পেতেন না, নিজের নিয়মে চলতেন আর প্রকৃতিকে রক্ষা করতেন।
হাজার বছর পরে, যখন মানুষ আবার চাঁদে যাওয়ার পরিকল্পনা করছে, তখন নাসা এই নামটাই বেছে নিয়েছে—আর্টেমিস।
এর পেছনে একটা সুন্দর মিল আছে। আগে মানুষ চাঁদে গিয়েছিল অ্যাপোলো নামের মিশনে, যিনি সূর্যের দেবতা। আর এখন সেই অ্যাপোলোর যমজ বোন, চাঁদের দেবী আর্টেমিসের নামে শুরু হয়েছে নতুন যাত্রা।
এই নতুন অভিযানের লক্ষ্য শুধু চাঁদে যাওয়া না, এবার সেখানে নতুন ইতিহাস লেখা হবে। প্রথমবারের মতো কোনো নারীও চাঁদের মাটিতে পা রাখবেন, ভবিষ্যতে মানুষ সেখানে দীর্ঘ সময় থাকার পরিকল্পনাও করছে।
আর্টেমিস ২ সেই পথের শুরু, একটা যাত্রা—যেটা শুধু মহাকাশ নয়, মানুষের কল্পনাকেও নতুন করে ছুঁয়ে যাচ্ছে। তুমি যখন রাতে চাঁদের দিকে তাকাবে, হয়তো ভাবতে পারো—হাজার বছর আগের গ্রিক পুরাণের সেই দেবীও আজ আবার চাঁদের পথে।
তথ্যসূত্র: ফ্যান্ডমআইসক্রিম খাওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা মহাকাশ