টাঙ্গাইল ও চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

· Prothom Alo

টাঙ্গাইল ও চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে ও সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে তাদের মৃত্যু হয়।

Visit casino-promo.biz for more information.

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মারা যাওয়া শিশুটির নাম সাফা। ১৩ মাস বয়সী শিশুটি টাঙ্গাইল সদর উপজেলার ধুলটিয়া গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে। এর আগে গত বৃহস্পতিবার সায়ফাল নামের আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। এ নিয়ে গত দুই দিনে হামের উপসর্গে টাঙ্গাইলে দুই শিশুর মৃত্যু হলো।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ সকাল পর্যন্ত সেখানে ভর্তি রোগীর সংখ্যা ২৩। অন্যদিকে মারা যাওয়া দুই শিশুর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান বলেন, গত কয়েক দিনে হামের উপসর্গের শিশুর সংখ্যা বেড়ে যাওয়ায় আলাদা একটি ওয়ার্ডের প্রয়োজন পড়ে। সে জন্য হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডকে হামের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত সেখানে ২৩ জন ভর্তি ছিল।

এদিকে আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যার জেলা হাসপাতালে হামের উপসর্গে মাসুদা খাতুন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মো. নইমুরের মেয়ে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১২ শিশু।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা রুমালী খাতুন বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় শিশু মাসুদাকে। তার অবস্থা গুরুতর ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তির জন্য হাসপাতালের ওয়ার্ডে পাঠানো হয়। কিন্তু ওয়ার্ডে পৌঁছানোর আগেই সে মারা যায়।

হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এ নিয়ে মোট ৪৬ জন হামের উপসর্গ নিয়ে শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আর গত তিন মাসে চিকিৎসা নিয়েছে ৩৪৯ শিশু।

Read at source