জেন–জেডরা অতিরিক্ত খুশি হলে কান্নার ইমোজি ব্যবহার করে

· Prothom Alo

প্রিয় কিআআআআআআ!!!

দেখলে? কত্ত জোরে ‘আআআআ’ করে চিৎকার করলাম! কেন জানো? জানলে তুমিও আমার মতোই রিঅ্যাকশন দেবে! ‘আমাদের ভাষা কি সিএনজি হয়ে যাচ্ছে?’ কথাটি আমার মায়ের মুখ থেকে শোনার পর আমার এমন অবস্থা। বলো তো কী করি? তাই বুঝিয়ে বললাম তাকে, সিএনজি নয়, ওটা হবে চেঞ্জ।

Visit rouesnews.click for more information.

যাহোক, তুমি আরেকটা জিনিস অ্যাড করতে ভুলে গেছ, আমাদের জেন–জেডরা অতিরিক্ত খুশি হলে হাসির ইমোজি না দিয়ে কান্নার ইমোজি ব্যবহার করে! যেমন আমি এখন করছিইইই!

ওকে, ভালো থেকো, আমি হাসতে হাসতে খাট থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, মুভ লাগাই গিয়ে (চিঠিটা না ছাপালে কিন্তু আমার ব্যথা কমবে না বলে দিলাম। আর কিআর একজন পাঠককে কি তুমি এভাবে কষ্ট দিতে পারবে, বলো?)

ইউসরা জাহান

নবম শ্রেণি, মোহাম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা

কিআ: ঠিকই বলেছ। তখন ভুলে গেলেও এখন ভুলব না। এই যে দেখো, তোমার খুশি দেখে আমি কত খুশি!

যে পাঁচ অঞ্চলে কম্পাস ঠিকভাবে কাজ করে না

Read at source