মুক্তিযুদ্ধের ইতিহাস না জানলে জাতি হিসেবে সমৃদ্ধ হতে পারব না

· Prothom Alo

‘সমৃদ্ধ মানুষ হতে হলে পৃথিবীর শ্রেষ্ঠ ইতিহাসগুলো জানতে হয়, শ্রেষ্ঠ বইগুলো পড়তে হয়। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আমরা না জানি, তবে জাতি হিসেবে সমৃদ্ধ হতে পারব না। আজকের তরুণেরা যখন দেশের নানান পর্যায়ে নেতৃত্ব দেবে, তখন এই জ্ঞান তাদের সামনে এগিয়ে নিয়ে যাবে।’

Visit newsbetting.bond for more information.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আশফাকুজ্জামান। ৩১ মার্চ বেলা একটায় এই অলিম্পিয়াডের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় লেদার ইঞ্জিনিয়ারিং বন্ধুসভা। ‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ ছড়িয়ে দিতে এ উদ্যোগ।

মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতা

শুরু থেকেই অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসাহ ও কৌতূহল। নির্ধারিত সময়ে শুরু হয় অলিম্পিয়াডের মূল পর্ব। মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় ৬৭ জন শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় লেদার ইঞ্জিনিয়ারিং বন্ধুসভার সভাপতি মহিব উল্ল্যাহ চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়। নতুন প্রজন্ম যেন এই ইতিহাসের সঙ্গে পরিচিত হয়, সেই চেষ্টারই অংশ এই আয়োজন। শিক্ষার্থীদের উৎসাহ আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধুসভার সদস্য ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। সবার উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত। শুধু প্রতিযোগিতাই নয়, পুরো সময়জুড়ে ছিল শেখা, জানা এবং মুক্তিযুদ্ধকে নতুন করে ভাবার এক সুন্দর পরিবেশ।

বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আশফাকুজ্জামান

উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে ছয়জন শিক্ষার্থীকে বিজয়ী নির্বাচিত করা হয়। প্রথম হয়েছেন মিফতাহুল জান্নাত, দ্বিতীয় আনিসুর রহমান, তৃতীয় মারিয়া কামাল, চতুর্থ আবদুর রাকিব এবং যৌথভাবে পঞ্চম হয়েছেন শাহরিয়ার আহমেদ ও জাহিদ হাসান।

শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত অতিথি ও আয়োজকেরা তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেন।

‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’–এ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা

কর্মসূচি বাস্তবায়নে কাজ করেছেন সভাপতি মহিব উল্ল্যাহ চৌধুরী, সহসভাপতি বহ্নি দে ও ওমর আবদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দা নিগার সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময়ী রায় ও অর্ণব হাসান, সাংগঠনিক সম্পাদক মোন্তাসীর চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক মুমতাহিনা শারমিন, অর্থ সম্পাদক সাব্বির রহমান, দপ্তর সম্পাদক মাহমুদ আল মাহিম, প্রচার সম্পাদক রিফা সানজিদা, সাংস্কৃতিক সম্পাদক দোলা রানী কুণ্ডু, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক প্রত্যাশা লাবনী, প্রশিক্ষণ সম্পাদক রাশনা শারমিন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শহিদুল ইসলাম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রানা হোসেন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক জয় পাল, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সাকিব আহমেদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক প্রীতিলতা সরকার, ম্যাগাজিন সম্পাদক কানিজ ফাতেমা, বইমেলা সম্পাদক জাবির আল হাসান এবং জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সাদিয়া রহমান।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ঢাবি লেদার ইঞ্জিনিয়ারিং বন্ধুসভা

Read at source