আপনি কি মিষ্টি খেতে পছন্দ করেন? জেনে নিন, আপনি মানুষ হিসেবে কেমন

· Prothom Alo

যাঁরা মিষ্টিজাতীয় খাবার বেশি পছন্দ করেন, তাঁদের ব্যক্তিত্বে কিছু সাধারণ প্রবণতা দেখা যায়। বেশ কয়েকটি মনোবৈজ্ঞানিক গবেষণায় এমন ইঙ্গিত পাওয়া গেছে। তবে মনে রাখতে হবে, এসব সাধারণ প্রবণতা, সব মানুষের ক্ষেত্রে একেবারে একই রকম না–ও হতে পারে।

Visit rouesnews.click for more information.

১. সাধারণত বেশি সহানুভূতিশীল
একটি গবেষণায় দেখা গেছে, যাঁরা মিষ্টি খাবার পছন্দ করেন, তাঁরা অনেক সময় অন্যদের প্রতি বেশি সহানুভূতিশীল ও সহযোগিতাপ্রবণ হন। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় ‘অ্যাগ্রিয়েবলনেস’। অর্থাৎ মানুষকে সহজে বিশ্বাস করা, সাহায্য করা ও সব মানুষের সঙ্গে ভালো আচরণ করা।

২. আবেগপ্রবণ
মিষ্টি খাবার অনেক সময় আনন্দ বা সান্ত্বনার অনুভূতি দেয়। তাই যাঁরা আবেগপ্রবণ বা সংবেদনশীল, তাঁরা অনেক সময় মিষ্টি খেতে বেশি স্বস্তি পান।

৩. সামাজিক ও বন্ধুবৎসল
কিছু গবেষণায় দেখা গেছে, মিষ্টি পছন্দ করা ব্যক্তিরা অনেক সময় বন্ধুত্বপূর্ণ ও সামাজিক সম্পর্ককে গুরুত্ব দেন। তাঁরা অন্যদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতে পারেন।

৪. মানসিক চাপে মিষ্টির দিকে ঝোঁক
যাঁরা মিষ্টি পছন্দ করেন, তাঁরা তো বটেই, যাঁরা মাঝেমধ্যে মিষ্টি খান, তাঁদেরও মানসিক চাপ বা দুশ্চিন্তা হলে মিষ্টি খাবার খাওয়ার ইচ্ছা বাড়ে। কারণ, চিনি শরীরে দ্রুত শক্তি দেয় এবং মস্তিষ্কে ভালো লাগার অনুভূতি তৈরি করতে পারে।

৫. নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন
যাঁরা মিষ্টিজাতীয় খাবার পছন্দ করেন, তাঁদের বেশির ভাগই রোমাঞ্চপ্রিয় নন। ধীরস্থির জীবনে বিশ্বাসী। সব ধরনের নিরাপত্তাই তাঁদের জীবনের প্রধান প্রাধান্য।

৬. সাংস্কৃতিক ও অভ্যাসগত কারণ
অনেক সময় পরিবার বা সংস্কৃতির প্রভাবেও মানুষ মিষ্টি বেশি পছন্দ করে। যেমন অনেক দেশে খাওয়া শেষে মিষ্টি খাওয়ার অভ্যাস আছে। আবার অনেক সংস্কৃতিতে বিভিন্ন উৎসবে বা আয়োজনে মিষ্টি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সূত্র: লাইভ সায়েন্স

Read at source