পদত্যাগপত্রে কী লিখেছেন শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তা
· Prothom Alo

ইরান যুদ্ধের বিরোধিতা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তা জো কেন্ট পদত্যাগ করেছেন। এক্সে পোস্ট করা এক চিঠিতে তিনি তাঁর পদত্যাগের ঘোষণা দেন। চিঠিতে তিনি লিখেছেন, ‘অনেক চিন্তাভাবনার পর আমি জাতীয় সন্ত্রাসবাদবিরোধী কেন্দ্রের পরিচালক পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।...নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে আমি ইরানে চলমান এই যুদ্ধের প্রতি সমর্থন দিতে পারি না। ইরান আমাদের দেশের জন্য আসন্ন কোনো হুমকি ছিল না।’
Visit asg-reflektory.pl for more information.