সন্তানের বয়স দশ পেরোলেই আদরের শান্ত সন্তানটি যেন হুট করেই বদলে যেতে শুরু করে

· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা। এ আয়োজনের আওতায় ২০২৫ সালের ২৮ এপ্রিল একটি সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. মেখলা সরকার। তিনি ‘সন্তানের বয়ঃসন্ধিকাল: অভিভাবকের সচেতনতা ‘—এই বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

সভায় সন্তানের বয়ঃসন্ধিকাল বিষয়ে বলতে গিয়ে ডা. মেখলা সরকার বলেন, ‘সন্তানের বয়স দশ পেরোলেই আদরের শান্ত সন্তানটি যেন হুট করেই বদলে যেতে শুরু করে। আগে যে শিশুটি মা-বাবার প্রতিটি কথা মেনে নিত, এখন সেই কিশোরটিই ছোট ছোট বিষয়ে তর্ক করছে, আলাদা রুম বা ব্যক্তিগত সময় (প্রাইভেসি) চাইছে। অনেক সময় বন্ধুদের সাথে ঝগড়া বা তর্কে জড়িয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছে। সন্তানের এই আকস্মিক পরিবর্তন দেখে অধিকাংশ মা-বাবাই ঘাবড়ে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু করেন অতিরিক্ত শাসন। কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন, এই অতিরিক্ত নিয়ন্ত্রণই সন্তান ও মা-বাবার মধ্যে তৈরি করছে যোজন যোজন দূরত্ব।

Visit lebandit.lat for more information.

Read at source