টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
· Prothom Alo

সিরিজের আগে অধিনায়করা যা বলছেন
ওয়ানডে সিরিজ শুরুর আগে গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান, এখন থেকে তিনি ৭ নম্বরে ব্যাট করবেন।
অন্যদিকে পাকিস্তানের আজ নতুন এক অভিজ্ঞতা হবে। প্রথম ওয়ানডেতে পাকিস্তানের প্রথম তিন ব্যাটসম্যানেরই অভিষেক হবে। শাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাতের ওপেনিং জুটির পর তিনে নামবেন শামিল হোসেন। তাঁদের বিষয়ে জানতে ক্লিক করুন নিচের লিংকে—
Visit livefromquarantine.club for more information.
ফারহানকে সবাই চেনেন, সাদাকাত আর সাংবাদিকপুত্র শামিলকে চেনেন কতটা
এই সিরিজে বাবর আজমের অনুপস্থিতি নিয়ে পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি বলেছেন, বাবরকে বাদ দেওয়া হয়নি।
পিচ দেখছেন মিরাজ। ছবিটি গতকাল তোলাস্বাগতম
বাংলাদেশ–পাকিস্তান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতম। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দশে। বিশ্বকাপে সরাসরি জায়গা করতে থাকতে হবে আটের মধ্যে। র্যাঙ্কিংয়ে এগোনোর চ্যালেঞ্জের মধ্যে বাংলাদেশের জন্য প্রথম প্রতিপক্ষ পাকিস্তান, যে দলটি আছে র্যাঙ্কিংয়ে চারে।
ওয়ানডে সিরিজের ট্রফি হাতে দুই দলের অধিনায়কসর্বশেষ ২০১৫ সালের সফরে ঢাকায় ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান, যেটিতে বাংলাদেশ জিতেছিল ৩-০ ব্যবধানে। এবার একই দলের বিপক্ষে সাফল্যর পুনরাবৃত্তি চায় বাংলাদেশ, তবে চ্যালেঞ্জের কথাও মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স , ‘তারা এবারও নিশ্চয়ই ৩-০ ব্যবধানে হারতে চাইবে না। তারা এই সিরিজে খুব শক্তভাবে ফিরে আসার চেষ্টা করবে। এই সিরিজটি আমাদের জন্য ২০২৭ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পথের শুরু।’