সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ৮ মার্চ, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বাঁশঝাড়ে মাটির নিচে পানির ট্যাংক বসিয়ে ১০ হাজার লিটার ডিজেল মজুত

এভাবে মাটির নিচে পানির ট্যাংকে মজুত করা হয় ১০ হাজার লিটার জ্বালানি তেল। শনিবার নাটোরের সিংড়ার নিংগইন গ্রামে

নাটোরের সিংড়া উপজেলায় বাঁশঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংক বসিয়ে ১০ হাজার লিটার জ্বালানি তেল লুকিয়ে রেখেছিলেন রুবেল হোসেন নামের এক জ্বালানি তেল ব্যবসায়ী। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজ শনিবার দুপুরে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।

Visit sports24.club for more information.

বিস্তারিত পড়ুন...

নরসিংদীর সেই কিশোরীকে ‘হত্যা করেন সৎবাবা’, দায় এড়াতে ‘অপহরণের নাটক’

হত্যা

নরসিংদীতে এক কিশোরী হত্যা মামলায় তাঁর সৎবাবা আশরাফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরই মধ্যে তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আজ শনিবার বেলা আড়াইটার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক।

বিস্তারিত পড়ুন...

হরমুজ প্রণালিতে কাদের জাহাজ চলবে, কাদের চলতে পারবে না, জানাল ইরান

হরমুজ প্রণালীতে চলছে নৌযান

চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ওই মুখপাত্রের এমন বক্তব্য প্রচার করেছে।

বিস্তারিত পড়ুন...

মাঠে নারী, মিছিলে নারী; কিন্তু সংসদে?

সবচেয়ে বড় বৈপরীত্য হলো আন্দোলনে নারী দৃশ্যমান; কিন্তু স্থায়ী রাজনীতিতে তাঁরা অনেকটা অদৃশ্য

অনেকে যুক্তি দেন যে দেশে তো নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে; কিন্তু সংরক্ষিত আসন নারীর উপস্থিতি নিশ্চিত করলেও রাজনৈতিক ক্ষমতা বা নীতিনির্ধারণী প্রভাব তৈরি করতে পারে না। আমরা জানি, নেতৃত্ব আসে প্রতিযোগিতামূলক নির্বাচনী লড়াই, মানুষের সরাসরি ম্যান্ডেট এবং নিজের রাজনৈতিক অবস্থান নিজ হাতে গড়ে তোলার মাধ্যমে।

বিস্তারিত পড়ুন...

মৃত্যুর গুজব! ‘ফাইসা গেছি’ গায়ক বললেন—‘কী ঝামেলায় পড়েছি’

হায়দার হোসেন

সামাজিক মাধ্যমে শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই ছড়িয়ে পড়ে খবর-‘সংগীতশিল্পী হায়দার হোসেন মারা গেছেন’। ফেসবুকের কয়েকটি গ্রুপ ও পেজে, এমনকি কিছু সংবাদমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ডও ছড়িয়ে দেওয়া হয়। তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন জনপ্রিয় এই গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী নিজেই।

বিস্তারিত পড়ুন...

Read at source