শক্তিশালী ব্যাটারিযুক্ত এই দুই স্মার্টফোনে ভালো মানের ছবি তোলা যায়
· Prothom Alo

দেশের বাজারে শক্তিশালী ব্যাটারি ও ক্যামেরাযুক্ত নতুন দুই স্মার্টফোন এনেছে টেকনো বাংলাদেশ। ‘ক্যামন ৫০ সিরিজ’ ও ‘পোভা কার্ভ ২ ফাইভজি’ মডেলের ফোন দুটিতে ৪৫ ওয়াটের সুপার চার্জ প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা যায়। ফলে ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো বাংলাদেশ।
Visit goldparty.lat for more information.
সংবাদ বিজ্ঞপ্তিতে বা হয়েছে, ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ডিসপ্লে প্রযুক্তির ক্যামন ৫০ সিরিজের ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হওয়ায় উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বচ্ছন্দে ছবি ও ভিডিও দেখা যায়। ফোনটির পেছনে ৫০ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ফলে অন্ধকারেও ভালো মানের ছবি তোলা যায়।
৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটিতে টেকনো এআই স্যুইটের মাধ্যমে সহজেই এলা অ্যাসিস্ট্যান্ট, এআই ইমেজ টুভিডিও জেনারেটর, থ্রিডি ফটোস্পেস ও এআই লাইটমাস্টার ব্যবহার করা যায়। ৮ গিগাবাইট র্যাম এবং ১২৮ ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম মডেলভেদে ভ্যাট ছাড়া ৩০ হাজার ৯৯৯ টাকা ও ৩৪ হাজার ৪৯৯ টাকা।
পোভা কার্ভ ২ ফাইভজি মডেলের ফোনটিতে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় একবার পূর্ণ চার্জে টানা তিন দিন ব্যবহার করা যায়। ৬.৭৮ ইঞ্চি পর্দার ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হওয়ায় উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বচ্ছন্দে ছবি ও ভিডিও দেখা যায়। টেকনো এআই স্যুইটযুক্ত ফোনটির সামনে পেছনে রয়েছে ১৩ ও ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। এআই নয়েজ ক্যানসেলেশন সুবিধার ফোনটির দাম ভ্যাট ছাড়া ৩৬ হাজার ৯৯৯ টাকা।