এইচএসসির ফরম পূরণে বৃদ্ধি পেল ফি
· Prothom Alo

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১ মার্চ শুরু হবে। চলবে ৯ মার্চ পর্যন্ত। বিলম্ব ফিসহ ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ১৮ মার্চ পর্যন্ত। এবার নিয়মিত শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য বিভাগভিত্তিক মোট ফি নির্ধারণ করা হয়েছে। প্রকাশিত নির্ধারিত ফির তালিকা অনুযায়ী, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভিন্ন ভিন্ন হারে ফি দিতে হবে।
Visit milkshakeslot.lat for more information.
ঢাকা শিক্ষা বোর্ডের এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ১০ মার্চ পর্যন্ত। যাঁরা নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে পারবেন না, তাঁরা ১০০ টাকা বিলম্ব ফিসহ ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবেন। বিলম্ব ফিসহ টাকা জমা দেওয়ার শেষ তারিখ ১৮ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিনএদিকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের ফি বেড়েছে। গত বছর বিজ্ঞান শাখার ফি ২ হাজার ৭৮৫ টাকা ছিল। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষার ফরম পূরণ ফি ২০২৫ সালে ছিল ২ হাজার ২২৫ টাকা। এ বছর শিক্ষার্থীদের ফি দিতে হবে ২ হাজার ৪৩৫ টাকা করে। সে হিসাবে প্রতি বিভাগেই বেড়েছে ২১০ টাকা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে ২৪ মাসের বেশি টিউশন ফি আদায় করতে পারবে না।
তালিকা অনুযায়ী, বিজ্ঞান শাখার (চতুর্থ বিষয়সহ) শিক্ষার্থীদের বোর্ড ফি ২ হাজার ১৪০ টাকা এবং কেন্দ্র ফি (ব্যবহারিক ফিসহ) ৮৫৫ টাকা। সব মিলিয়ে মোট ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। অন্যদিকে মানবিক শাখার (অষ্টম বিষয়সহ) শিক্ষার্থীদের বোর্ড ফি ১ হাজার ৯৪০ টাকা ও কেন্দ্র ফি ৪৯৫ টাকা। এ ক্ষেত্রে মোট ফি দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৫ টাকা। ব্যবসায় শিক্ষা শাখার (চতুর্থ বিষয়সহ) শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই হারে বোর্ড ফি ১ হাজার ৯৪০ টাকা, কেন্দ্র ফি ৪৯৫ টাকা এবং মোট ২ হাজার ৪৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি বোর্ডের ওয়েবসাইটে সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই এই তালিকা থেকে সঠিক পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে ২০২৫ সালের পরীক্ষায় জিপিএ ৫.০০–এর কম পাওয়া নিয়মিত শিক্ষার্থীরা সুযোগ পাবেন, তবে তাঁদের সব বিষয়েই পরীক্ষা দিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৬ সালের এবং অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চাইলে নিজস্ব ব্যবস্থাপনায় মডেল টেস্ট নিতে পারবে, তবে তা কোনো শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা যাবে না এবং অতিরিক্ত ফি আদায় করা যাবে না।
বিনা মূল্যে ৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, ভাতা দিনে ২০০, সুযোগ যাদেরসমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের শর্ত শিথিল করা হয়েছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ফরম পূরণসংক্রান্ত যাবতীয় কার্যক্রম ঢাকা শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সম্পন্ন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এইচএসসি পরীক্ষা ২০২৬–এর ফরম পূরণ শুরু ১ মার্চ